আজ মঙ্গলবার (২৮ জুলাই) শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। মাত্র ১০ হাজার হাজী অংশগ্রহণ করবেন এবারের হজে। হাজীদের প্রথম দলটি এরইমধ্যে মক্কায় পৌছেছেন। সেখানে নিজ নিজ হোটেল রুমে কোয়ারেন্টিনে আছেন তারা। এ বছর অংশ নেয়ার সুযোগ পেয়েছেন দেশটিতে বসবাসরত বিভিন্ন দেশের ১০ হাজার মুসল্লি। অংশ নেয়াদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে।
করোনার কারণে কঠোরভাবে পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর জোর দিচ্ছে সৌদি আরব। হাজীদের প্রথম দলটি মক্কায় পৌছেছে। লটারির মাধ্যমে নির্বাচন করা হয়েছে হাজীদের। প্রাথমিকভাবে নির্বাচিতদের ঘরে ঘরে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করেন সৌদি কর্মকর্তারা। চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পর নিজ নিজ বাসায় ৭ দিন কোয়ারেন্টিনে থাকেন তারা। হাজীদের চলাচল পর্যবেক্ষণ করতে পরানো হয়েছে ইলিকট্রনিক ব্রেসলেট। মক্কায় যাওয়ার পর নির্ধারিত হোটেলে কোয়ারেন্টিনে রয়েছেন তারা।
প্রতিদিন কমপক্ষে ১০ বার করে জীবানুমুক্ত করা হচ্ছে কাবাঘর এবং এর আশেপাশের স্থানগুলো। ১৮ হাজারেরও বেশি কর্মী এসব কাজে নিয়োজিত রয়েছেন। মক্কা, মিনা, মুজদালিফা, আরাফাত ময়দানে ২৪ ঘন্টা জীবানুমুক্ত করতে নিয়োগ দেয়া হয়েছে সাড়ে ১৩ হাজার পরিচ্ছন্ন কর্মীকে। এছাড়া মক্কাজুড়ে ২৮টি সেবাকেন্দ্র খোলা হয়েছে যেখানে সারাক্ষণই নানা ধরণের সেবা পাবেন হাজীরা। এছাড়া সার্বক্ষণিকভাবে এম্বুলেন্স এবং স্বাস্থ্যকর্মীদের প্রস্তুত রাখা হয়েছে। হজের দ্বিতীয় দিন আরাফাত ময়দানের খুতবা বাংলা, ইংরেজি, ফারসি, উর্দুসহ মোট ১০টি ভাষায় প্রচার করা হবে। জমজমের পানি বোতলে করে সরবরাহ করা হবে হাজীদের। করোনার কারণে ছোয়া যাবে না কাবাঘর, কালো পাথরে চুমু খাওয়াও এবার নিষিদ্ধ। নামাজ পড়ার জন্য আনতে হবে জায়নামাজ।
সূত্র:deshebideshe.com – ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.