সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / এশিয়া কাপের সেরা বাংলাদেশের সাব্বির রহমান

এশিয়া কাপের সেরা বাংলাদেশের সাব্বির রহমান

Sports - Sabbirভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচ হারলেও এশিয়া কাপের টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছেন বাংলাদেশের সাব্বির রহমান। বাংলাদেশের হয়ে পাঁচ ম্যাচে ১৭৬ রান তোলেন তিনি, যা কিনা টুর্নামেন্ট জুড়ে দ্বিতীয় সর্বোচ্চ রান।

রবিবার ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচেও ২৯ বলে ৩২ রানের একটি ইনিংস উপহার দেন তিনি। তবে শ্রীলঙ্কার বিপক্ষে তার ব্যাট থেকে আসা ৮০ রানের ইনিংসটি ছিলো চোখ ধাঁধানো। ওই ম্যাচে তার ব্যাট ভর করেই শক্ত লক্ষ্য ছুঁড়ে দিতে সমর্থ হয় মাশরাফি বিন মুর্তজার দল।

এদিকে, টুর্নামেন্ট সেরার পুরস্কার হিসেবে সাড়ে ১২ হাজার ডলার জিতেছেন সাব্বির। এছাড়া ফাইনাল ম্যাচে সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন ভারতের শেখর ধাওয়ান। ৪৪ বলে ৬০ রানের ঝড়ো ইনিংস খেলে তাসকিন আহমেদের বলে আউট হন তিনি।

সূত্র: প্রিয়ডটকম,ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

Alberto Gilardino; Sports-Football; Day; Birthday; July 5th; On this day in history; www.coxview.net; আলবের্তো জিলার্দিনো; https://coxview.net/alberto-gilardino-sports-football-day-birthday-july-5th-on-this-day-in-history-www-coxview-net-%e0%a6%86%e0%a6%b2%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8b-%e0%a6%9c%e0%a6%bf/

৫ জুলাই; ইতিহাসের এইদিনে

আলবের্তো জিলার্দিনো। একজন ইটালীয় ফুটবলার। একজন ইতালীয় পেশাদার ফুটবল ম্যানেজার এবং একজন প্রাক্তন খেলোয়াড় যিনি ...

Portrait of a professional, showcasing contact details and role information.