সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ধর্মীয় / কক্সবাজার সমুদ্র সৈকতে প্রতিমা বিসর্জন অনুষ্ঠান বর্জন ঈদগাঁওর সনাতনী সম্প্রদায়ের

কক্সবাজার সমুদ্র সৈকতে প্রতিমা বিসর্জন অনুষ্ঠান বর্জন ঈদগাঁওর সনাতনী সম্প্রদায়ের

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার জেলা পুজা উদযাপন পরিষদ কতৃক আয়োজিত বিজয়া দশমী অনুষ্ঠান থেকে সদরের বৃহত্তর ঈদগাঁওর সনাতনী সম্প্রদায়ের লোকজন প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে বর্জন করার নীতিগত সিদ্বান্ত গ্রহন করেছে।

১৮ই অক্টোবর দুপুরে বৃহত্তর ঈদগাঁও কেন্দ্রীয় কালী মন্দিরে ইসলামাবাদ পুজা উদযাপন পরিষদের সভাপতি বাবুল কান্তি দের সভাপতিত্বে ও জালালাবাদ পুজা উদযাপন পরিষদের সভাপতি বিকাশ দের পরিচালনায় এক সভা অনুষ্টিত হয়।

এতে উপস্থিত ছিলেন- ঈদগাঁও পুজা উদযাপন পরিষদের সভাপতি সসীম শর্মা, সাধারণ সম্পাদক পরিতোশ পাল, জালালাবাদ পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক আপন কান্তি দে, ইসলামাবাদ পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লিটন কান্তি দে, পোকখালী সভাপতি সুমন চৌধুরী আগুন, সাধারণ সম্পাদক রতন কান্তি দে, ভারুয়াখালী সভাপতি আপন শর্মা, সাধারণ সম্পাদক শিমুল সরকার সহ সনাতনী সম্প্রদায়ের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত সভায় বক্তারা আরো বলেন, কক্সবাজার সদর উপজেলা ও জেলা পুজা উদযাপন পরিষদ কর্তৃক বিমাতাসুলভ আচরণ ও স্বজনপ্রীতির কারনে এ বছর সমুদ্র সৈকতে প্রতিমা বিসর্জন অনুষ্ঠান বর্জন করে উক্ত অনুষ্ঠান বৃহত্তম ঈদগাঁও কেন্দ্রীয় কালী মন্দিরে দশমী বিজয়া মঞ্চ করার নীতিগত সিদ্ধান্ত গ্রহন করেছেন।

Share

Leave a Reply

x

Check Also

চুনতি ১৯ তম সীরতুন্নবী মাহফিলে সমাপনী দিনে লাখো মানুষের সমাবেশ

  এম আবু হেনা সাগর; চুনতি থেকে ফিরে.. চট্টগ্রামের লোহাগাড়া চুনতির ঐতিহাসিক ১৯দিন ব্যাপী ৫৫তম ...

Portrait of a professional, showcasing contact details and role information.