সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / চকরিয়া থানা বিজয়দিবস ব্যাডমিন্টন টূর্ণামেন্টে চ্যাম্পিয়ন মতিউল-ইরফান ও রানার্সআপ আরেফিন-পিয়াস

চকরিয়া থানা বিজয়দিবস ব্যাডমিন্টন টূর্ণামেন্টে চ্যাম্পিয়ন মতিউল-ইরফান ও রানার্সআপ আরেফিন-পিয়াস


মুকুল কান্তি দাশ; চকরিয়া :
চকরিয়া থানা বিজয়দিবস ব্যাডমিন্টন টূর্ণামেন্টে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার রাতব্যাপী ১২টি দলকে নিয়ে নকআউট পদ্বতিতে আয়োজিত জৌলুসপূর্ণ এই টূর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন মতিউল-ইরফান জুটি। তাদের কাছে সরাসরি সেটে হেরে রানার্সআপ হন আরেফিন-পিয়াস জুটি।

মঙ্গলবার সন্ধ্যা ৬টায় চকরিয়া থানা কম্পাউন্ডে শতশত ক্রীড়ামোদি জনতার উপস্থিতিতে টূর্ণামেন্টের উদ্বোধন করেন চকরিয়া সার্কেলের সহকারি পুলিশ সুপার কাজী মতিউল ইসলাম ও থানার অফিসার ইনচার্জ মো.হাবিবুর রহমান।

টূর্ণামেন্টে চ্যাম্পিয়ন-রানার্সআপ ছাড়াও ফেয়ার প্লে পুরস্কার পান সেমিফাইনালে হেরে যাওয়া জাহেদ-রহমান জুটি। প্রথম পর্বের ছয়টি ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ হন এএসপি কাজী মতিউল ইসলাম, শিক্ষানবীশ এএসপি আরেফিন সিদ্দিকী, এসআই গৌতম সরকার, মাস্টার রহমান, আনোয়ার ও শহিদ। টূর্ণামেন্টের সেরার পুরস্কার পান চ্যাম্পিয়ন টিমের সদস্য ইরফান উদ্দিন।

টূর্ণামেন্টে রেফারির দায়িত্ব পালন করেন চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম জাহেদ চৌধুরী, মো.সাইফুল, ইব্রাহিম, আনোয়ারসহ ছয়জন। টূর্ণামেন্টের স্পন্সর ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আহমদ রেজা।

খেলা শেষে চ্যাম্পিযন-রানার্সআপসহ অন্যান্য পুরস্কার প্রাপ্তদের হাতে ট্রপি, ক্রেস্ট ও পদক তুলে দেন অনুষ্টানের প্রধান অতিথি কক্সবাজার জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন (বিপিএম), উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, চকরিয়া পৌরসভার মেয়র মো.আলমগীর চৌধুরী, চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো.হাবিবুর রহমান, চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম চৌধুরী, চকরিয়া উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম লিটু ও চকরিয়া প্রেসক্লাবের কার্যকরী সভাপতি ছোটন কান্তি নাথ প্রমুখ।

Share

Leave a Reply

x

Check Also

Alberto Gilardino; Sports-Football; Day; Birthday; July 5th; On this day in history; www.coxview.net; আলবের্তো জিলার্দিনো; https://coxview.net/alberto-gilardino-sports-football-day-birthday-july-5th-on-this-day-in-history-www-coxview-net-%e0%a6%86%e0%a6%b2%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8b-%e0%a6%9c%e0%a6%bf/

৫ জুলাই; ইতিহাসের এইদিনে

আলবের্তো জিলার্দিনো। একজন ইটালীয় ফুটবলার। একজন ইতালীয় পেশাদার ফুটবল ম্যানেজার এবং একজন প্রাক্তন খেলোয়াড় যিনি ...

Portrait of a professional, showcasing contact details and role information.