
নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলা উপকূলীয় ইউনিয়ন চৌফলদন্ডীতে খাঁন বাহাদুর মোস্তাক আহমদ চৌধুরী গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্টের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন হয়।
৫ সেপ্টেম্বর পড়ন্ত বিকেলে সাগরমনি উচ্চ বিদ্যালয়ের মাঠে হাজারো দর্শকদের করতালি মুখর পরিবেশে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানটি ইউপি চেয়ারম্যান ওয়াজ করিম বাবুলের সভাপতিত্বে খেলা উদ্বোধন করেন, মহিলা সংসদ সদস্য, জেলা মহিলা আওয়ামীলীগ সভানেত্রী কানিজ ফাতেমা আহমেদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদ প্রশাসক, সাবেক সাংসদ খাঁন বাহাদুর মোস্তাক আহমদ চৌধুরী।
উপস্থিত ছিলেন, সদর উপজেলা আ,লীগের সভাপতি আবু তালেব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বদিউল আলম আমির, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, সদস্য মাইনুদ্দিন ফারুক, সদর যুবলীগের সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো, চৌফলদন্ডী আ,লীগ সভাপতি এহেচানুল হক, সাধারণ সম্পাদক শাহজাহান মনির,ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত, ছাত্রলীগ সভাপতি মনজুর আলম, শ্রমিকলীগ নেতা নেজাম উদ্দিন শাওন, নয়না পরিবার ট্রাষ্ট্রের সভাপতি হাসান মুরাদ আনাস, সেচ্ছাসেবকলীগ সভাপতি রবিউল ইসলামসহ টুর্নামেন্ট কমিটির নেতৃবৃন্দ।
পরে বান্দরবান বনাম কক্সবাজারের মধ্যকার খেলাটি শূন্য গোলে ড্র হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.