সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে যা থাকছে

বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে যা থাকছে

আজ পর্দা নামছে রাশিয়া বিশ্বকাপের। এক মাসের জার্নিটা একেবারেই শেষে প্রান্তে। আজ রাত ৯টায় টুর্নামেন্টে সেরা দুই দল ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার মধ্যে হবে শিরোপার লড়াই।
লুঝনিকি স্টেডিয়ামে ফ্রান্স-ক্রোয়েশিয়ার ফাইনাল ম্যাচ শুরুর ৩০ মিনিট আগে অর্থাৎ বাংলাদেশ সময় সাড়ে ৮টায় শুরু হবে সামপনী অনুষ্ঠান।

গত ১৪ জুলাই এই লুঝনিকিতেই পর্দা উঠেছিলো দ্যা গ্রেটেস্ট শো অন আর্থের। উদ্বোধনী অনুষ্ঠান সমর্থকদের প্রত্যাশার কিছুই পূরণ করতে পারেনি। শুরু হতেই যেনো শেষ হয়ে যায় সেই অনুষ্ঠান। মাত্র ১০ মিনিটের বিনোদন নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দর্শকদের।

আজ সমাপনী অনুষ্ঠান সমর্থকদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারবে সেটা নিয়েও প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে আশার কথা হলো, আজ গ্যালারি মাতাবেন মার্কিন তারকা উইল স্মিথ। রাশিয়া বিশ্বকাপের থিম সং গাইবেন তিনি। সঙ্গে থাকবেন থিম সং তৈরিতে তার সহকর্মী কসোভোর পপ গায়িকা ইরা ইস্ত্রেফি এবং কলম্বিয়ান রেগেটন স্টার নিকি জ্যাম।

স্মিথ-ইরা-নিকির পারফরম্যান্সের পর থাকছে সিওলের গানের দল কে-পপ ব্যান্ড এক্সো-র পারফরম্যান্স।

সূত্র:somoynews.tv;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

Alberto Gilardino; Sports-Football; Day; Birthday; July 5th; On this day in history; www.coxview.net; আলবের্তো জিলার্দিনো; https://coxview.net/alberto-gilardino-sports-football-day-birthday-july-5th-on-this-day-in-history-www-coxview-net-%e0%a6%86%e0%a6%b2%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8b-%e0%a6%9c%e0%a6%bf/

৫ জুলাই; ইতিহাসের এইদিনে

আলবের্তো জিলার্দিনো। একজন ইটালীয় ফুটবলার। একজন ইতালীয় পেশাদার ফুটবল ম্যানেজার এবং একজন প্রাক্তন খেলোয়াড় যিনি ...

Portrait of a professional, showcasing contact details and role information.