সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / সেমিফাইনালে কে কার মুখোমুখি

সেমিফাইনালে কে কার মুখোমুখি


রাশিয়াকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠে গেছে ক্রোয়েশিয়া। এর মধ্য দিয়ে সেমিফাইনালের চার দল পেয়ে গেল ২০১৮ বিশ্বকাপ। এবার ফাইনালে ওঠার লড়াইয়ে সেমি-যুদ্ধে অবতীর্ণ হবে তারা।

দিনের প্রথম কোয়ার্টার ফাইনালে বিজয়ী দলের নাম ইংল্যান্ড। পরের কোয়ার্টারে জয়ী দল ক্রোয়েশিয়া। নিয়ম অনুযায়ী, দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে থ্রি-লায়নস ও ক্রোয়াটরা। আগামী ১১ জুলাই মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে গড়াবে তাদের মহারণ।

কোয়ার্টারের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ফ্রান্স-উরুগুয়ে। যেখানে উরুগুইয়ানদের ২-০ গোলে হারিয়ে সবার আগে রাশিয়া বিশ্বকাপে সেমির টিকিট কাটে ফরাসিরা। দ্বিতীয় কোয়ার্টারে তুমুল লড়েও বেলজিয়ামের কাছে ২-১ গোলে হেরে যায় ব্রাজিল। এ ম্যাচে জয়ী হ্যাজাডর্-ব্রুইনাদের সঙ্গে প্রথম সেমিফাইনালে লড়বে এমবাপ্পে-গ্রিজম্যানরা। তাদের মহারণ হবে ১০ জুলাই সেন্ট পিটাসবার্গে।

আপাতত ২ দিনের বিরতি। এরপরই শুরু হবে সেমি-যুদ্ধ। যেখানে নেই কোনো লাতিন দল। অর্থাৎ এবারের সেমিফাইনাল হবে অল-ইউরোপিয়ান। এ নিয়ে পঞ্চমবারের মতো হতে যাচ্ছে ইউরোপিয়ান চার দেশের মধ্যে সেমির লড়াই।

সূত্র:bangla.thereport24.com;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

Alberto Gilardino; Sports-Football; Day; Birthday; July 5th; On this day in history; www.coxview.net; আলবের্তো জিলার্দিনো; https://coxview.net/alberto-gilardino-sports-football-day-birthday-july-5th-on-this-day-in-history-www-coxview-net-%e0%a6%86%e0%a6%b2%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8b-%e0%a6%9c%e0%a6%bf/

৫ জুলাই; ইতিহাসের এইদিনে

আলবের্তো জিলার্দিনো। একজন ইটালীয় ফুটবলার। একজন ইতালীয় পেশাদার ফুটবল ম্যানেজার এবং একজন প্রাক্তন খেলোয়াড় যিনি ...

Portrait of a professional, showcasing contact details and role information.