
১০০ টাকার প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক :
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১০৫ তম ‘ড্র’ অনুষ্ঠিত হয়েছে। প্রথম পুরস্কার ছয় লাখ টাকা বিজয়ীর নম্বর ০৪৬৯০৮০।
রবিবার (৩১ অক্টোবর) ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমানের সভাপতিত্বে ঢাকা বিভাগীয় কমিশনার অফিসের সম্মেলনকক্ষে এ ড্র অনুষ্ঠিত হয়।
এছাড়া ৩ লাখ ২৫ হাজার টাকার দ্বিতীয় পুরস্কারের নম্বর ০৪৬৯৯৫৫; এক লাখ টাকা করে দুইটি তৃতীয় পুরস্কারের নম্বর ০৬৪৩১৪৮ ও ০৭৩৭২০১। প্রতিটি ৫০ হাজার টাকা করে দুটি চতুর্থ পুরস্কারের বিজয়ীর নম্বর ০০৮৩৬১৫ ও ০৯২১১১১।

১০৫তম প্রাইজবন্ডের ‘ড্র’,
একক সাধারণ পদ্ধতিতে (অর্থাৎ প্রত্যেক সিরিজের জন্য একই নম্বর) এই ‘ড্র’ পরিচালিত হয় এবং বর্তমানে প্রচলনযোগ্য ১০০ টাকা মূল্যমানের ৬৫টি সিরিজ যথা- কক, কখ, কগ, কঘ, কঙ, কচ, কছ, কজ, কঝ, কঞ, কট, কঠ, কড, কঢ, কথ, কদ, কন, কপ, কফ, কব, কম, কল, কশ, কষ, কস, কহ, খক, খখ, খগ, খঘ, খঙ, খচ, খছ, খজ, খঝ, খঞ, খট, খঠ, খড, খঢ, খথ, খদ, খন, খপ, খফ, খব, খম, খল, খশ, খষ, খস, খহ, গক, গখ, গগ, গঘ, গঙ, গচ, গছ, গজ, গঝ, গঞ, গট, গঠ এবং গড এই ‘ড্র’-এর আওতাভুক্ত।
উপরোক্ত সিরিজগুলোর অন্তর্ভুক্ত ৪৬টি সাধারণ সংখ্যা পুরস্কারের যোগ্য বলে ঘোষিত হয়। নিম্নে বর্ণিত সংখ্যার বন্ডগুলো সাধারণভাবে প্রতিটি সিরিজের ক্ষেত্রে পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হবে।
৫ম পুরস্কার (প্রতিটি ১০ হাজার টাকা) বিজয়ী প্রতিটি সিরিজের ৪০টি নম্বর হলো- ০০১০৭৯৬, ০২৯২০২২, ০৪৪৮৬৩৮, ০৬১৬২৪৩, ০৮৭৩৫৩৬, ০০৭৮৪৩৪, ০৩১৬৭৬২, ০৪৫২৫৬৬, ০৬৪০৭৪৯, ০৮৭৬৯৭১, ০১৩৮৯৮৮, ০৩৭৩৯৪০, ০৫১১২২৯, ০৬৭৭০৮২, ০৯১৮০০৯, ০১৪৯৮৫৫, ০৩৮৮৬৫৫, ০৫২০৯৩২, ০৭৩২৬৪৩, ০৯৪০১৩৮,০১৬৫৮৩৩, ০৩৯১৯১৪, ০৫৩১০৪৮, ০৭৩৪৯২৯, ০৯৫৪২৯৫, ০১৯৫১৪৮, ০৩৯৩১৫০, ০৫৫২৪৭২, ০৭৯৭২৫০, ০৯৫৮৮২৪, ০২৩৪২৩১, ০৩৯৭৪৩০, ০৫৬০২৮০, ০৮২২৯৯৯, ০৯৬৭৯২৭, ০২৭০৩০৪, ০৪৪৫৭১৭, ০৫৯০৬২৪, ০৮৪০০২৭ ও ০৯৭২১৬৩।
এবারের ড্রতে ০০০০০০১ থেকে ১০০০০০০ ক্রম সংখ্যার অন্তর্ভুক্ত প্রাইজবন্ডসমূহ থেকে ৬৫টি সিরিজের ৪৬টি সাধারণ সংখ্যার মোট দুই হাজার ৯৯০টি পুরস্কার ঘোষণা করা হয়।
উল্লেখ্য, প্রতি তিন মাস পর পর ওই মাসের শেষ কর্মদিবসে প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.