সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ধর্মীয় / চকরিয়া কেন্দ্রীয় হরি মন্দিরের ৩৩তম প্রতিষ্টা বার্ষিকীতে জাফর আলম এমপি

চকরিয়া কেন্দ্রীয় হরি মন্দিরের ৩৩তম প্রতিষ্টা বার্ষিকীতে জাফর আলম এমপি

এই দেশে সম্প্রদায়িকতার কোন স্থান নেই


মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের নব-নির্বাচিত সাংসদ আলহাজ্ব জাফর আলম বলেছেন, এই দেশে সম্প্রদায়িকতার কোন স্থান নেই। যারা সম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ানোর চেষ্টা করবে তাদের কঠোর হাতে দমন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্প্রাদায়িক বাংলাদেশ বির্নিমাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ধর্ম হবে যার যার উৎসব হবে সবার। আমরা একজন আরেকজনের পরিপূরক। আমি মুসলিম সম্প্রদায়ের হলেও আমার কাছে কোন জাতবেদ নেই। সবার জন্য আমার দরজা উন্মুক্ত। এই মন্দিরের উন্নয়নের জন্য আমার পক্ষ থেকে সবধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় চকরিয়া কেন্দ্রীয় হরি মন্দিরের ৩৩-তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে আয়োজিত চারদিন ব্যাপী অনুষ্টানের দ্বিতীয়দিন ধর্মসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় চকরিয়া কেন্দ্রীয় হরি মন্দিও মহোৎসব উদযাপন পরিষদ ও চিরিংগা যুবকল্যাণ সমিতির পক্ষ থেকে নব-নির্বাচিত এমপি সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।

চকরিয়া কেন্দ্রীয় হরি মন্দির মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি ডাক্তার তেজেন্দ্র লাল দে’র সভাপতিত্বে এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চকরিয়া পৌরসভার শাখার সভাপতি নারায়ন কান্তি দাশের সঞ্চালনায় অনুষ্টিত ধর্মসভার উদ্বোধন করেন শ্রীমৎ স্বামী মহানন্দ পুরী মহারাজ। সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন- শ্রী শ্রীমৎ স্বামী উমানন্দ ব্রহ্মচারী।

এতে আরো বক্তব্য রাখেন- চকরিয়া পৌরসভার মেয়র মো.আলমগীর চৌধুরী, চিরিংগা হিন্দু পাড়া যুবকল্যান সমিতির সভাপতি ধনরঞ্জন দাশ, চকরিয়া হরি মন্দির পরিচালনা কমিটির উপদেষ্টা হারাধন দাশ, সভাপতি প্রদীপ কান্তি দাশ, চকরিয়া উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদেও সাধারণ সম্পাদক ও চকরিয়া প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক মুকুল কান্তি দাশ, দিলীপ সুশীল প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন- চকরিয়া কেন্দ্রীয় হরি মন্দিও মহোৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মিলন কান্তি দাশ, অর্থ-সম্পাদক সমির দাশ, চকরিয়া উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ, চকরিয়া পৌরসভা শাখার সভাপতি টিটু বসাক, চকরিয়া জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি শ্রীদুল রঞ্জন দাশ, চকরিয়া কেন্দ্রীয় হরি মন্দির পরিচালনা কমিটির অর্থ-সম্পাদক সুজিত দাশ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ আবুধাবী শাখার আহবায়ক রঞ্জন দাশ মনু, যুগ্ম আহবায়ক রতন কান্তি দাশসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা।

Share

Leave a Reply

x

Check Also

চুনতি ১৯ তম সীরতুন্নবী মাহফিলে সমাপনী দিনে লাখো মানুষের সমাবেশ

  এম আবু হেনা সাগর; চুনতি থেকে ফিরে.. চট্টগ্রামের লোহাগাড়া চুনতির ঐতিহাসিক ১৯দিন ব্যাপী ৫৫তম ...

Portrait of a professional, showcasing contact details and role information.