সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / দেশে ফিরছেন শিরোপা জয়ীরা, বিকেলে পুরস্কার ঘোষণা

দেশে ফিরছেন শিরোপা জয়ীরা, বিকেলে পুরস্কার ঘোষণা

বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক শিরোপা জয়ের আনন্দ নিয়ে বিকেলে দেশে ফিরছেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা।

১১ জুন, সোমবার বিকাল ৫টা ৫০ মিনিটে নারী ক্রিকেটারদের বহনকারী ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত টি২০ এশিয়া কাপের ফাইনালে ভারতকে তিন উইকেটে হারিয়ে শিরোপা জয় করে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

বাংলাদেশের নারী ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ অনেকেই।

এদিকে নারী দলের এমন সাফল্যের পর তাদের জন্য পুরস্কারের ঘোষণা নিয়ে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজই এ ঘোষণা দেওয়া হবে।

সূত্র:আয়েশা সিদ্দিকা শিরিন-priyo.com;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

Alberto Gilardino; Sports-Football; Day; Birthday; July 5th; On this day in history; www.coxview.net; আলবের্তো জিলার্দিনো; https://coxview.net/alberto-gilardino-sports-football-day-birthday-july-5th-on-this-day-in-history-www-coxview-net-%e0%a6%86%e0%a6%b2%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8b-%e0%a6%9c%e0%a6%bf/

৫ জুলাই; ইতিহাসের এইদিনে

আলবের্তো জিলার্দিনো। একজন ইটালীয় ফুটবলার। একজন ইতালীয় পেশাদার ফুটবল ম্যানেজার এবং একজন প্রাক্তন খেলোয়াড় যিনি ...

Portrait of a professional, showcasing contact details and role information.