সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / নতুন বছরে ফিরছেন শারাপোভা

নতুন বছরে ফিরছেন শারাপোভা

নতুন বছরে ব্রিসবেন ইন্টারন্যাশনাল দিয়ে কোর্টে ফিরছেন রাশিয়ান তারকা মারিয়া শারাপোভা। ওয়াইল্ডকার্ড এন্ট্রির সুবাদে মিলেছে এমন সুযোগ।

সর্বশেষ গত আগস্টে ইউএস ওপেনে খেলেছিলেন। চিরপ্রতিদ্বন্দ্বী সেরেনা উইলিয়ামসের কাছে প্রথম রাউন্ডে হারের পর শারাপোভার আর কোর্টে নামা হয়নি। এতদিন পর আবার কোর্টে ফিরতে পারবেন বলে দারুণ রোমাঞ্চিত তিনি, ‘ব্রিসবেনকে আমি খুবই মিস করেছি। তোমাদের শহরে এই টুর্নামেন্ট দিয়ে মৌসুম শুরু করতে পারবো ভেবে দারুণ উদ্দীপ্ত আমি।’

এই বছরটা বার বার চোট আক্রান্ত হয়ে কাটিয়েছেন ৩২ বছর বয়সী শারাপোভা। কাঁধের ইনজুরিতে মাত্র ১৫টি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে পেরেছেন। যা প্রভাব ফেলেছে তার বিশ্ব র‌্যাংকিংয়েও। নেমে গেছেন ১৩৩ নম্বরে!

২০১৫ সালে সর্বশেষ ব্রিসবেনের শিরোপা জেতা শারাপোভা নতুন বছরের মিশন শুরু করবেন আগামী সোমবার।

 

সূত্র: deshebideshe.com – ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

Alberto Gilardino; Sports-Football; Day; Birthday; July 5th; On this day in history; www.coxview.net; আলবের্তো জিলার্দিনো; https://coxview.net/alberto-gilardino-sports-football-day-birthday-july-5th-on-this-day-in-history-www-coxview-net-%e0%a6%86%e0%a6%b2%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8b-%e0%a6%9c%e0%a6%bf/

৫ জুলাই; ইতিহাসের এইদিনে

আলবের্তো জিলার্দিনো। একজন ইটালীয় ফুটবলার। একজন ইতালীয় পেশাদার ফুটবল ম্যানেজার এবং একজন প্রাক্তন খেলোয়াড় যিনি ...

Portrait of a professional, showcasing contact details and role information.