সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / ফিঞ্চের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বড় সংগ্রহ

ফিঞ্চের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বড় সংগ্রহ

বিশ্বকাপের ২০তম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে অস্ট্রেলিয়া। অধিনায়স অ্যারন ফিঞ্চ এবং স্টিভেন স্মিথের ব্যাটে ভর করে তারা সংগ্রহ করেছে ৩৩৪ রান।

লন্ডনের কেনিংটন ওভালে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। দুই ওপেনার ভালো শুরু এনে দেন। যদিও ধীরগতির ব্যাটিংয়ে ডেভিড ওর্নার করেন ৪৮ বলে ২৬ রান। উসমান খাজা ব্যার্থ হন। তিনি ২০ বলে ১০ রান করে ধনঞ্জয় ডি সিলভার শিকার হন। এরপর স্টিভ স্মিথকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নেন ফিঞ্চ। ১৩২ বলে ১৫৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে তিনি ফেরেন উদানার শিকার হয়ে।

মালিঙ্গার বলে বোল্ড হওয়ার আগে স্মিথ করেন ৭৩ রান। শেষ দিকে শন মার্শ, অ্যালেক্স কারি, প্যাট কামিন্সরা ব্যার্থ হলেও ঝড় তোলেন গ্লেন ম্যাক্সওয়েল। ২৫ বলে অপরাজিত ৪৬ রান করেন তিনি। আর নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া করে ৩৩৪ রান।

স্কোর:

অস্ট্রেলিয়া ৩৩৪/৭ (৫০)
ডেভিড ওয়ার্নার ২৬ (৪৮)
অ্যারন ফিঞ্চ ১৫৩ (১৩২)
উসমান খাজা ১০ (২০)
স্টিভ স্মিথ ৭৩ (৫৯)
গ্লেন ম্যাক্সওয়েল
শন মার্ম ৩ (৯)
অ্যালেক্স কারি ৪ (৩)
প্যাট কামিন্স ০ (১)
মিচেল স্টার্ক ৫ (৪)

বোলার

লাসিথ মালিঙ্গা ১০-১-৬১-১
নুয়ান প্রদীপ ১০-০-৮৮-০
ইসুরু উদানা ১০-০-৫৭-২
থিসারা পেরেরা ১০-০-৬৭-২
ধনঞ্জয় ডি সিলভা ৮-০-৪০-২
মিলিন্ডা সিরিবর্ধনে ২-০-১৭-০

টার্গেট ৩৩৫।

 

সূত্র: somoynews.tv-ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

Alberto Gilardino; Sports-Football; Day; Birthday; July 5th; On this day in history; www.coxview.net; আলবের্তো জিলার্দিনো; https://coxview.net/alberto-gilardino-sports-football-day-birthday-july-5th-on-this-day-in-history-www-coxview-net-%e0%a6%86%e0%a6%b2%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8b-%e0%a6%9c%e0%a6%bf/

৫ জুলাই; ইতিহাসের এইদিনে

আলবের্তো জিলার্দিনো। একজন ইটালীয় ফুটবলার। একজন ইতালীয় পেশাদার ফুটবল ম্যানেজার এবং একজন প্রাক্তন খেলোয়াড় যিনি ...

Portrait of a professional, showcasing contact details and role information.