
দ্বিতীয়ার্ধে কিছুই করল না কলম্বিয়া, শুধুমাত্র দুইটা গোল ছাড়া। অবশ্য আর কিছু করার দরকারই বা কি! তিন পয়েন্ট পেতে এটুকুই তো যথেষ্ট। খেলা যা দেখানোর তা তো প্রথমার্ধেই দেখিয়েছে। প্রথমার্ধের পুরোটা সময় আর্জেন্টিনাকে কোণঠাসা করে রাখলেও গোলের দেখা পায়নি। আর দ্বিতীয়ার্ধের শুরু থেকে শেষ পর্যন্ত খেলা দেখালো আর্জেন্টিনা। ৪৬ মিনিটে অ্যাঞ্জেল ডি মারিয়াকে তুলে ডি পলকে নামানোর পরই বদলে যায় আর্জেন্টিনার খেলা। কিন্তু রক্ষণ সামলাতে সামলাতে দিশেহারা কলম্বিয়া শেষ দিকে দুই গোল করে হিসেবটাই পাল্টে দেয়।
তার আগে সুযোগ এসেছিল আর্জেন্টিনার এগিয়ে যাওয়ার ৫৫ মিনিটে আগুয়েরোর সঙ্গে দারুণ বোঝাপড়ায় বক্সের মধ্যে ঢুকে দারুণ দক্ষতায় সুযোগ তৈরি করেছিলেন মেসি। কিন্তু সেটি সফলতা পায়নি। ৬৬ মিনিটে ওটামেন্ডির জোরালো হেড কোনরকম ফিরিয়ে দেন কলম্বিয়ান গোলরক্ষক ওস্পিনা। তবে ফিরতি বলে মাথা লাগালেও মিসের হেডটি গোলপোস্টে বাতাস দিয়ে বেরিয়ে যায়।
৭০ মিনিটে রজার মার্টিনেজের গোলে এগিয়ে যায় কলম্বিয়া। ডান প্রান্তে লম্বা পাস ধরে বক্সের মুখে একজন ডিফেন্ডারকে কাটিয়ে জোরালো শটে বল জালে জড়ান তিনি। ৮৬ মিনিটে আর্জেন্টিনার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ডুয়ান সাপাতা। আর তাতেই ২-০ গোলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় মেসিদের। দুই গোল হজম করার পরেও বেশ কিছু ভালো আক্রমণ তৈরি করেছিলেন মেসিরা। কিন্তু সেগুলো জালের দেখা পায়নি।
সূত্র: somoynews.tv -ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.