সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / ১২ বছর পর কোপার শিরোপা জিতলো ব্রাজিল

১২ বছর পর কোপার শিরোপা জিতলো ব্রাজিল

একযুগ পর আবারো মহাদেশীয় শ্রেষ্ঠ্বতের মুকুট ফিরে পেলো ব্রাজিল। ফাইনালে পেরুকে ৩-১ গোলে হারালো সেলেসাওরা। এই নিয়ে ৯ বার কোপা আমেরিকার শিরোপা ঘরে তুললো হলুদ জার্সিধাররীরা।

মারাকানায় ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে তিতে শিষ্যরা। জেসুস-ফিরমিনো এবং কৌতিনহোর ত্রিমুখী আক্রমণে দিশেহারা হয়ে পড়ে রবার্তো গার্সিয়া বাহিনী। ১৫ মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। জেসুসের অ্যাসিস্ট থেকে স্কোর করেন এভারটন। গোল খেয়ে হুঁশ ফিরে আসে পেরুভিয়ানদের। পালটা আক্রমণে যায় তারাও। ৪৪ মিনিটেই ভিএআর থেকে পাওয়া পেনাল্টি কাজে লাগিয়ে সমতায় ফিরে পেরু। কিন্তু দিনটা ছিলো সাম্বার। তাই তো প্রথমার্ধ্ব শেষ হওয়ার আগেই আবারো এগিয়ে যায় ব্রাজিল। যোগ করা সময়ে আর্থারের পাস থেকে গোল করেন গ্যাব্রিয়েল জেসুস।

দ্বিতীয়ার্ধ্বে অবশ্য সুবিধা করতে পারেনি কোন দলই। উলটো ৭০ মিনিটে লাল কার্ড খেয়ে মাঠ ছাড়েন জেসুস। আর ৯০ মিনিটে স্পট কিক থেকে দলের হয়ে তৃতীয় গোল করেন রিচার্লিসন।

 

সূত্র:somoynews.tv-ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

Alberto Gilardino; Sports-Football; Day; Birthday; July 5th; On this day in history; www.coxview.net; আলবের্তো জিলার্দিনো; https://coxview.net/alberto-gilardino-sports-football-day-birthday-july-5th-on-this-day-in-history-www-coxview-net-%e0%a6%86%e0%a6%b2%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8b-%e0%a6%9c%e0%a6%bf/

৫ জুলাই; ইতিহাসের এইদিনে

আলবের্তো জিলার্দিনো। একজন ইটালীয় ফুটবলার। একজন ইতালীয় পেশাদার ফুটবল ম্যানেজার এবং একজন প্রাক্তন খেলোয়াড় যিনি ...

Portrait of a professional, showcasing contact details and role information.