
নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
শিল্পনগরী ইসলামপুর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন হয়েছে। ২৯ সেম্পেম্বর বিকেলে হাজারো দশর্কদের মুহর্মুহু করতালির মধ্য দিয়ে নাপিতখালী খেলার মাঠে ইউনিয়ন আ,লীগ সভাপতি মনজুর আলমের সভাপতিত্বে শুভ উদ্বোধন ঘোষণ করেন সদর যুবলীগের সভাপতি ইফতেখার উদ্দিন পুতু।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর, বিশেষ অতিথির বক্তব্য রাখেন – জেলা যুবলীগ সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল, সদর যুবলীগ সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো, ইসলামপুর আ,লীগ সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাবেক কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম,ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আবদুল মজিদ খাঁন, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আহমদ কবির, যুবনেতা হাসান তারেক, নাছির উদ্দিন, মিজানুল হক, সাংবাদিক এম আবুহেনা সাগর, শ্রমিকলীগ সভাপতি আবদু শুক্কুর, ইসলামপুর যুবলীগ আহবায়ক ওসমান আলী মোর্শেদ, যুগ্ম আহবায়ক আবছার কামাল শাহীন, ছাত্রনেতা জাকারিয়া হিরুসহ অসংখ্য যুবলীগও ছাত্রলীগের নেতাকর্মীরা।
টুনার্মেন্টে ধারাভাষ্যকার ছিলেন – সদর যুবলীগের ক্রীড়া সম্পাদক সাকলাইন মোস্তাক। খেলায় দুপক্ষ সমানে সমান হওয়ায় পরে ট্রাইব্রেকারে খুটাখালীকে পরাজিত করে ঈদগাঁও ৭নং ওয়ার্ড যুবলীগ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.