সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / ইসলামপুর খেলোয়াড় কল্যাণ সমিতির ফুটবল টুনার্মেন্টের ফাইনাল সম্পন্ন

ইসলামপুর খেলোয়াড় কল্যাণ সমিতির ফুটবল টুনার্মেন্টের ফাইনাল সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

কক্সবাজার সদরের ইসলামপুর খেলোয়াড় কল্যাণ যুব সমবায় সমিতি কর্তৃক আয়োজিত আবু ছিদ্দিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্টান সম্পন্ন হয়েছে।

২৯ জুন বিকেলে মধ্যম নাপিতখালী ফুটবল খেলার মাঠে ডুলাহাজারা রাইজিং ক্লাব বনাম কৈলাসঘোনা ফুটবল একাদশের মধ্যকার খেলা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জালালাবাদ ইউপি চেয়ারম্যান ছাত্রনেতা ইমরুল হাসান রাশেদ, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, জেলা মহিলা আ,লীগের সাধারন সম্পাদিকা হামিদা তাহের। বিশেষ অতিথি ছিলেন, সদর আ,লীগের উপ প্রচার সম্পাদক শরীফ, ইসলামপুর আ,লীগ সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী, পৌরসভার কাউন্সিলর সাবিনা ইয়াসমিন, তদন্ত কেন্দ্রের এএসআই মহিউদ্দিন, সদর যুবলীগ সহ সভাপতি মিজানুল হক। খেলার সভাপতিত্ব করেন, ইউপি চেয়ারম্যান আবুল কালাম।

অন্যদের মাঝে ছিলেন, ঈদগাঁও রিপোর্টার্স সোসাইটির সাবেক সভাপতি এম আবুহেনা সাগর, মেম্বার আবদু শুক্কুর, সাহাব উদ্দিন, মিজানুল হক, রফিক উদ্দিনসহ অসংখ্য দর্শক। রেফারীর দায়িত্ব পালন করেন, ঈদগাঁওর কৃতি ফুটবলার ছৈয়দ করিম।

পরে টাইব্রেকারে কৈলাসঘোনা ফুটবল একাদশকে একগোলে পরাজিত করে ডুলাহাজারা রাই জিং ক্লাব চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে। বিভিন্ন ক্যাটাগরির খেলােয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Share

Leave a Reply

x

Check Also

Alberto Gilardino; Sports-Football; Day; Birthday; July 5th; On this day in history; www.coxview.net; আলবের্তো জিলার্দিনো; https://coxview.net/alberto-gilardino-sports-football-day-birthday-july-5th-on-this-day-in-history-www-coxview-net-%e0%a6%86%e0%a6%b2%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8b-%e0%a6%9c%e0%a6%bf/

৫ জুলাই; ইতিহাসের এইদিনে

আলবের্তো জিলার্দিনো। একজন ইটালীয় ফুটবলার। একজন ইতালীয় পেশাদার ফুটবল ম্যানেজার এবং একজন প্রাক্তন খেলোয়াড় যিনি ...

Portrait of a professional, showcasing contact details and role information.