সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / বিবিধ / উবার সার্ভিসে যুক্ত হলো হেলিকপ্টার রাইড সেবা

উবার সার্ভিসে যুক্ত হলো হেলিকপ্টার রাইড সেবা

মার্কিন রাইড শেয়ারিং কোম্পানি উবার টেকনোলজিস ইঙ্ক তাদের সেবায় সম্প্রতি হেলিকপ্টার রাইডের সুবিধা যোগ করেছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে এ সেবা চালুর কথা জানায় কোম্পানিটি।

প্রাথমিকভাবে নিউইয়র্কেই এ সেবা চালুর কথা ঘোষণা করে উবার। আগামী জুনে প্রিমিয়াম গ্রাহকদের জন্য এ সেবাটি সহজলভ্য হবে বলে জানায় কোম্পানিটি।

নিউইয়র্কভিত্তিক হেলিকপ্টার চার্টার কোম্পানি হেলিফিলেট শেয়ারের সহায়তায় চালু হওয়া উবারের এ সেবা গ্রহণ করতে খরচ হবে ২০০ থেকে ২২৫ মার্কিন ডলার (প্রায় ১৬ হাজার থেকে ১৯ হাজার টাকা)।

উবার জানায়, যাতায়াতকারীদের সময় বাঁচানোর লক্ষ্য নিয়ে গ্রাহকদের জন্য তারা এ সুবিধা নিয়ে এসেছে।

উবার আশা করছে, নিউইয়র্কের হেলিকপ্টার প্রকল্প তাদের প্লেন সেবা চালুর পরিকল্পনাকে বাস্তবায়নের দিকে অগ্রসর করবে।

 

সূত্র: deshebideshe.com – ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

http://coxview.com/wp-content/uploads/2021/12/Day.jpg

২ আগস্ট; ইতিহাসের এইদিনে

  অনলাইন ডেস্ক :বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনার ইতিহাসে ঠাঁই হয় না। ...

Portrait of a professional, showcasing contact details and role information.