সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / কক্সবাজারে আন্ত: ইউনিয়ন ফুটবল টূর্নামেন্টে : পোকখালীকে ট্রাইব্রেকারে পরাজিত করে ঈদগাঁও জয়ী

কক্সবাজারে আন্ত: ইউনিয়ন ফুটবল টূর্নামেন্টে : পোকখালীকে ট্রাইব্রেকারে পরাজিত করে ঈদগাঁও জয়ী

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজারে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব- ১৭) আন্তঃইউনিয়ন পর্যায়ের ৬ সেপ্টেম্বর সকাল ১১টায় ঈদগাঁও বনাম পোকখালী ইউনিয়নের মধ্যকার তীব্র উত্তেজনামুখর খেলা অনুষ্টিত হয়। খেলার কোন টিম নির্ধারিত সময়ে গোল করতে না পারায় টাইব্রেকার পর্যায়ে গড়িয়ে পড়ে। এতে পোকখালীকে ৪-১ গোলে পরাজিত করে ঈদগাঁও জয়ী হয়ে সুনাম অক্ষুন্ন রেখেছে।

ঈদগাঁও টিমের সাথে ছিলেন, ইউপি সচিব ছৈয়দ আলম, ইউপি সদস্য বজলুর রশিদ, সদর উপজেলা কমিউনিটি পুলিশিং সদস্য এম আবুহেনা সাগর, ফুটবলার দিদারুল ইসলাম।

খেলা উপভোগ করতে গ্যালারিতে ছিলেন, কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার এইচ এম মাহফুজুর রহমান, সুজন জেলা শাখার সাধারন সম্পাদক মাহবুবুর রহমান, পোকখালী চেয়ারম্যান রফিক আহমদ, ইউপি সদস্য হেলাল উদ্দিনসহ আরো অনেকে।

Share

Leave a Reply

x

Check Also

Alberto Gilardino; Sports-Football; Day; Birthday; July 5th; On this day in history; www.coxview.net; আলবের্তো জিলার্দিনো; https://coxview.net/alberto-gilardino-sports-football-day-birthday-july-5th-on-this-day-in-history-www-coxview-net-%e0%a6%86%e0%a6%b2%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8b-%e0%a6%9c%e0%a6%bf/

৫ জুলাই; ইতিহাসের এইদিনে

আলবের্তো জিলার্দিনো। একজন ইটালীয় ফুটবলার। একজন ইতালীয় পেশাদার ফুটবল ম্যানেজার এবং একজন প্রাক্তন খেলোয়াড় যিনি ...

Portrait of a professional, showcasing contact details and role information.