সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / কক্সবাজারে কাব স্কাউট লিডার বেসিক কোর্স সম্পন্ন

কক্সবাজারে কাব স্কাউট লিডার বেসিক কোর্স সম্পন্ন


বার্তা পরিবেশক :
বাংলাদেশ স্কাউটস কক্সবাজার সদর উপজেলার উদ্যোগে ৫ দিনের ১৩৩ তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন হয়েছে। ১৯ জুন তাবু জলসার মধ্য দিয়ে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম উদ্দিন ও কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামমোহন সেন। এতে সভাপতিত্ব করেন কোর্স লিডার মো: জসিম উদ্দিন। অনুষ্ঠান ও কোর্স সমন্বয় করেন কক্সবাজার সদর উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক ও কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইব্রাহীম খলিল।

বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের পরিচালনায় ও বাংলাদেশ স্কাউটস এক্সটেনশন বিভাগের সহযোগিতায় এই কোর্সে প্রশিক্ষক হিসেবে ছিলেন আবদুল্লাহ হান্নান, আবদুল্লাহ আল মামুন, কামরুন্নাহার, এনামুল হক, জামাল হোছাইন চৌধুরী ও নাছির উদ্দিন।

এই বেসিক কোর্সে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪৯ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

Share

Leave a Reply

x

Check Also

Alberto Gilardino; Sports-Football; Day; Birthday; July 5th; On this day in history; www.coxview.net; আলবের্তো জিলার্দিনো; https://coxview.net/alberto-gilardino-sports-football-day-birthday-july-5th-on-this-day-in-history-www-coxview-net-%e0%a6%86%e0%a6%b2%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8b-%e0%a6%9c%e0%a6%bf/

৫ জুলাই; ইতিহাসের এইদিনে

আলবের্তো জিলার্দিনো। একজন ইটালীয় ফুটবলার। একজন ইতালীয় পেশাদার ফুটবল ম্যানেজার এবং একজন প্রাক্তন খেলোয়াড় যিনি ...

Portrait of a professional, showcasing contact details and role information.