সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / চকরিয়ায় জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ফুটবল টুর্ণামেন্ট সম্পন্ন

চকরিয়ায় জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ফুটবল টুর্ণামেন্ট সম্পন্ন

বালকে জমিলা বেগম ও বালিকায় ডুলাহাজারা বহুমুখী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন


মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৭তম জাতীয় স্কুল ও মাদ্রাসা পর্যায়ে গ্রীস্মকালীন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরষ্কার বিতরণী অনুষ্টান সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার বিকালে উপজেলা পরিষদ সংলগ্ন শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সম্পন্ন হয় গ্রীস্মকালীন এই ফুটবল টুর্ণামেন্টের।

ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বালকে ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও মালুমঘাট আইডিয়েল স্কুল রানার্সআপ হয়েছে। অপরদিকে বালিকায় ডুলাহাজারা বহুমুখী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও লক্ষ্যারচর উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়েছে।

পরে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি নুরউদ্দিন মুহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্টান হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-চকরিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসীম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের একাডেমিক সুপারভাইজার রতন বিশ্বাস, কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মুদুল হক, ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, মালুমঘাট আইডিয়েল স্কুলের প্রধান শিক্ষক আবদুল মালেক, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক শওকত হোসেন।

পরে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ এবং সেরা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

Share

Leave a Reply

x

Check Also

Alberto Gilardino; Sports-Football; Day; Birthday; July 5th; On this day in history; www.coxview.net; আলবের্তো জিলার্দিনো; https://coxview.net/alberto-gilardino-sports-football-day-birthday-july-5th-on-this-day-in-history-www-coxview-net-%e0%a6%86%e0%a6%b2%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8b-%e0%a6%9c%e0%a6%bf/

৫ জুলাই; ইতিহাসের এইদিনে

আলবের্তো জিলার্দিনো। একজন ইটালীয় ফুটবলার। একজন ইতালীয় পেশাদার ফুটবল ম্যানেজার এবং একজন প্রাক্তন খেলোয়াড় যিনি ...

Portrait of a professional, showcasing contact details and role information.