সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ধর্মীয় / জালালাবাদে অসহায় নারীদের মাঝে শাড়ী বিতরণ

জালালাবাদে অসহায় নারীদের মাঝে শাড়ী বিতরণ

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

শারদীয় দূর্গা পূঁজা উপলক্ষে কক্সবাজার সদর উপজেলার জালালাবাদ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে অসহায়-হতদরিদ্র ও দুঃস্থ নারীদের মাঝে শাড়ী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২শে অক্টোবর) বেলা ১২টায় ঈদগাঁও পাবলিক লাইব্রেরী মিলনায়তনে শাড়ী বিতরণ উপলক্ষে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দীপক দাশ। তিনি সীমিত পরিসরে, স্বাস্থ্যবিধি মেনে শারদীয় দূর্গোৎসব উদযাপন করার আহবান জানালেন। সেই সাথে করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে মুখে মাক্স পরিধান করে পুজা মন্ডপে যাওয়ার প্রতিও অনুরোধ করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জালালাবাদ ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান রাসেদ। সদর কমিটির সহ-সভাপতি ডা: সনজিৎ দাশ, জালালাবাদ পুজা উদযাপন পরিষদ সভাপতি বিকাশ কান্তি দে, সাধারণ সম্পাদক বিধু রঞ্জন দে, বিএমএসএফ, ঈদগাঁও থানা শাখা সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগর, মেম্বার সাইফুল ইসলাম, সাবেক যুবলীগ নেতা সাগর দত্ত, নিপাশসহ ইউনিয়নের প্রত্যান্ত গ্রাম থেকে আসা অসংখ্য নারীরা অংশ নেন। শাড়ী পেয়ে অনেকে খুশিতে উৎফুল্ল হয়ে পড়েন।

Share

Leave a Reply

x

Check Also

চুনতি ১৯ তম সীরতুন্নবী মাহফিলে সমাপনী দিনে লাখো মানুষের সমাবেশ

  এম আবু হেনা সাগর; চুনতি থেকে ফিরে.. চট্টগ্রামের লোহাগাড়া চুনতির ঐতিহাসিক ১৯দিন ব্যাপী ৫৫তম ...

Portrait of a professional, showcasing contact details and role information.