সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / ‘পেলে, ম্যারাডোনার থেকে মেসি সেরা’

‘পেলে, ম্যারাডোনার থেকে মেসি সেরা’

Sports- Messi

ক্যাথলিক চার্চের গুরু পোপ ফ্রান্সিস মনে করেন আর্জেন্টাইন যাদুকর লিওনের মেসি দিয়াগো ম্যারাডোনা ও পেলের থেকে সেরা ফুটবলার।

সান লোরেনজোর সাপোর্টার পোপ ফ্রান্সিস বিশ্বাস করেন ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী মেসিকে তার সবচেয়ে বেশি পছন্দের। বার্সেলোনা ও আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলের মালিক লিওনেল মেসি। ম্যারাডোনা ও পেলের থেকে মেসিকে এগিয়ে রাখলেও ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে মেসির কোনো তুলনা করেননি পোপ ফ্রান্সিস।

তার ভাষ্য,‘আমার মতে ম্যারাডোনা ও পেলের থেকে মেসি অনেক ভালো।’ বিশ্ব যুব দিবস উপলক্ষ্যে দেওয়া এক বক্তব্যে পোপ ফ্রান্সিস মেসিকে নিয়ে কথা বলেন।

কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে শিরোপা হারের পর অবসর নেন লিওনেল মেসি। অবসর ভেঙ্গে জাতীয় দলে ফিরতে তাকে অনুরোধ করেছে অনেকে। এ তালিকায় রয়েছে আর্জেন্টিনার প্রধানমন্ত্রী, দিয়াগো ম্যারাডোনাসহ আরও অনেকে। জাতীয় দলে ফিরবেন কিনা সেটা এখনও নিশ্চিত নয় তবে বার্সেলোনার জার্সিতে মাঠে ফিরেছেন এ সুপারস্টার। দীর্ঘ বিশ্রাম নিয়ে শনিবার আন্তর্জাতিক চ্যাম্পিয়ন্স কাপে ফিরেছেন মেসি। ম্যাচে সেল্টিকের বিপক্ষে ৩-১ গোলে জয় পায় কাতালানরা।

সূত্র:risingbd.com ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

Alberto Gilardino; Sports-Football; Day; Birthday; July 5th; On this day in history; www.coxview.net; আলবের্তো জিলার্দিনো; https://coxview.net/alberto-gilardino-sports-football-day-birthday-july-5th-on-this-day-in-history-www-coxview-net-%e0%a6%86%e0%a6%b2%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8b-%e0%a6%9c%e0%a6%bf/

৫ জুলাই; ইতিহাসের এইদিনে

আলবের্তো জিলার্দিনো। একজন ইটালীয় ফুটবলার। একজন ইতালীয় পেশাদার ফুটবল ম্যানেজার এবং একজন প্রাক্তন খেলোয়াড় যিনি ...

Portrait of a professional, showcasing contact details and role information.