সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / বিশ্বকাপ ফাইনাল লাইভ : ২৫ ওভারে ভারতের বাউন্ডারি ৬টি

বিশ্বকাপ ফাইনাল লাইভ : ২৫ ওভারে ভারতের বাউন্ডারি ৬টি

উইকেটে থিতু হয়েছেন ভারতের দুই ব্যাটসম্যান জয়শওয়াল এবং তিলক ভার্মা। শুরুর দিকে চাপ সামলে দলকে এগিয়ে নিচ্ছেন তারা। তবে রানের গতি খুব একটা বাড়াতে দিচ্ছেন না টাইগার বোলাররা। ২৫ ওভারে মাত্র ৬টি বাউন্ডারি মেরেছেন ভারতীয় ব্যাটসম্যানরা।

প্রতিবেদন লেখা পর্যন্ত স্কোর: ভারত ৮৩/১ (২৫.৫)

ভারতের ধীর গতির ফিফটি

শুরু থেকেই চাপে থাকা ভারত ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। ওপেনার জয়শওয়ালের ব্যাটে অর্ধশতক ছুঁয়েছে দল। তবে দলীয় ফিফটিতে তাদের সময় লেগে যায় ১৭ ওভার। জয়শওয়ালকে ব্যাটিংয়ে সঙ্গ দিচ্ছেন তিলক ভার্মা। প্রতিবেদন লেখা পর্যন্ত ওভারপ্রতি ভারতের রান রেট ৩.২১।

প্রতিবেদন লেখা পর্যন্ত স্কোর: ভারত ৫৯/১ (১৮.৪)

বিশ্বকাপ ফাইনালে প্রথম বাংলাদেশি উইকেট শিকারি অভিষেক

এখন পর্যন্ত ইইসিসির কোনো বিশ্বকাপ ইভেন্টের ফাইনালে উঠতে পারেনি বাংলাদেশ। এবারই প্রথম সেই ইতিহাসে জায়গা করে নিয়েছে অনূর্ধ্ব-১৯ দল। দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে ভারতের বিপক্ষে শিরোপার লড়াইয়ে প্রথম উইকেটের দেখা পান অভিষেক দাস অরণ্য। সে হিসেবে বিশ্বকাপের ফাইনালে উইকেট নেয়া প্রথম বাংলাদেশি বোলার তিনি। ম্যাচের সপ্তম ওভারে দিবইয়াশ সাক্সেনাকে ফেরান তিনি।

প্রতিবেদন লেখা পর্যন্ত স্কোর: ভারত ৩৭/১ (১৩.৫)

৫ ওভারে সাকিব দিলেন মাত্র ৯ রান

প্রথম স্পেলে ভারতকে চেপে ধরার অন্যতম কারিগর পেসার তানজিম হাসান সাকিব ৫ ওভার বল করে মাত্র ৯ রান দিয়েছেন। যারমধ্যে ২ ওভার মেডেন। ওভারপ্রতি মাত্র ১.৮ রান করে দিয়েছেন তিনি।

প্রতিবেদন লেখা পর্যন্ত স্কোর: ভারত ৩৭/১ (১৩.৫)

বলের আঘাতে লুটিয়ে পড়লেন ভারতীয় ওপেনার

নবম ওভারের তৃতীয় বলে রান নিতে গিয়ে ফিল্ডারের ছোড়া বলে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ভারতীয় ওপেনার ইয়াশহাশভি জয়শওয়াল। চিকিৎসক দ্রুত মাঠে প্রবেশ করে তার প্রাথমিক চিকিৎসা দেন। বলের আঘাতে হাঁটুতে ব্যথা পান জয়শওয়াল। তবে ইনজুরি খুব একটা গুরুতর নয় বলেই ধারণা করা হচ্ছে। চিকিৎসক তার হাঁটুতে ব্যান্ডেজ লাগিয়ে ফিরে যাওয়ার পর আবার ব্যাট হাতে দাঁড়ান তিনি। শুরু হয় খেল।

স্কোর: ভারত ১৬/১ (৮.৩)

অবশেষে বাউন্ডারির দেখা পেল ভারত

অবশেষে ৪৬তম বলে এসে প্রথম বাউন্ডারি দেখা পেলো ভারত। ওপেনার সাক্সেনার বিদায়ের পর আরেক ওপেনার ইয়াশহাভি জয়শওয়াল বাউন্ডারি হাঁকান।

স্কোর: ভারত ১৬/১ (৮.৩)

সাক্সেনাকে ফিরিয়ে ভারতের টুটি চেপে ধরলেন অভিষেক

রানের চাকা টেনে ধরে শুরু থেকেই চাপে রেখেছিলেন ভারতকে। খোলস ছেড়ে বের হওয়ার জন্য শট খেলেছিলেন ধিবইয়াস সাক্সেনা। কিন্তু অভিষেকের বলে মাহমুদুল হাসানের হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয় তাকে। চাপে পড়া ভারতকে আরো চেপে ধরে বাংলাদেশ।

প্রতিবেদন লেখা পর্যন্ত স্কোর: ভারত ৯/১ (৬.৫)

বোতলবন্দী ভারতের দুই ওপেনার:

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালের শুরুতেই শক্তিশালী ভারতের রানের চাকা টেনে ধরেছে বাংলাদেশের বোলাররা। প্রতিপক্ষের দুই ওপেনারকে বোতলবন্দ্বী করে করে রেখেছেন তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলামরা।

স্কোর: ভারত ৭/০ (৫.২)

বিশ্বকাপের ফাইনালে টস জিতল বাংলাদেশ

পচেফস্ট্রুমে আইসিসি অনূর্ধ্ব-১৯ যুবা বিশ্বকাপে টসভাগ্য সহায় হয়েছে টাইগারদের।টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে টাইগাররা।

বিশ্বকাপের স্বপ্নিল ফাইনাল। এবারেই প্রথম আইসিসির কোন ইভেন্টের ট্রফি জয়ের সুযোগ ইয়াং টাইগারদের সামনে। তাও আবার বিশ্বকাপ। বাংলার যুবাদের যেখানে প্রথম বিশ্বকাপ, সেখানে আসরের বর্তমান চ্যাম্পিয়ন ভারতের পঞ্চম শিরোপা জয়ের প্রত্যয়।

তামিম-মাহমুদুল- রাকিবুল কিংবা আকবর আলী বাংলাদেশের ক্রিকেট মানচিত্রে এখন তারা সু-পরিচিত। তারাই এখন লাল সবুজের স্বপ্ন সারথি। বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব কিংবা বাংলাদেশ দলের ব্যাটিং স্তম্ভ মুশফিকরা যুবা দলের হয়ে যা করতে পারেনি এই দুরন্ত কিশোররা ফাইনালে উঠে তাই করে দেখিয়েছে। অনেক নতুন নতুন গল্পের জন্ম দিয়েছে ইয়াং টাইগাররা। ১৬ দলের লড়াই শেষে এবার শ্রেষ্ঠত্ব অর্জনে দুই দল বাংলাদেশ-ভারত।

রক্তের শেষ বিন্দু দিয়ে লড়াইয়ের প্রতিজ্ঞা বাংলার যুবাদের। ফাইনাল জিতলেই এক লালিত এক স্বপ্নের পূর্ণতা পাবে। সৃষ্টি হবে নয়া ইতিহাস। কারণ, ভারত এর আগে চার বার যুবাদের বিশ্বকাপ ট্রফি জিতলেও, বাংলাদেশ এই প্রথম আইসিসি’র কোন ট্রফি জয়ের লড়াইয়ে। কিন্তু, বাংলার যুবাদের আরাধ্য সেই ট্রফি জয়ের পথে অতীত শঙ্কা জাগিয়েছে। ২০১৮ থেকে এই পর্যন্ত একটি সেমি আর দুটি ফাইনালে এই ভারত দলের কাছে হেরেছে বাংলাদেশ। ব্যাপারটি মাথায় না রেখে বাড়তি চাপ নিতে চাইছে না বাংলাদেশ দল।

বাংলাদেশ-ভারতের এই প্রজন্মের মাঝে আছে আগামীর বিরাট কোহলি কিংবা সাকিবদের মতো বিশ্ব সেরা ক্রিকেটার। বাংলাদেশের ব্যাটিং স্তম্ভ তামিম-মাহমুদুল ভারতের জাইওয়াল-সাক্সসেনা। স্পিনে ত্রাস ছড়াবে রাকিবুল প্রতিপক্ষের রভি। পেস ব্যাটারিও দারুণ। বাংলার তানজিম সাকিব ওদের টিয়াগি দুর্দান্ত। দুই দলের লড়াই তিনভাবেই আছে সেরা অস্ত্র। তাই চোঠদের এই বিশ্বকাপের ম্যাচ হবে দারুণ উত্তাপের।

দুই দলের জন্য একটা বার্তা থাকছে। তা হলো। শেষ পাঁচ বিশ্বকাপের ফাইনালে মধ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দলই জিতেছে চারবার। তাই ম্যাচের আগ মুহূর্তে টস নামের ভাগ্য পরীক্ষাও রাখবে বড় ভূমিকা।

 

সূত্র:somoynews.tv – ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

Alberto Gilardino; Sports-Football; Day; Birthday; July 5th; On this day in history; www.coxview.net; আলবের্তো জিলার্দিনো; https://coxview.net/alberto-gilardino-sports-football-day-birthday-july-5th-on-this-day-in-history-www-coxview-net-%e0%a6%86%e0%a6%b2%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8b-%e0%a6%9c%e0%a6%bf/

৫ জুলাই; ইতিহাসের এইদিনে

আলবের্তো জিলার্দিনো। একজন ইটালীয় ফুটবলার। একজন ইতালীয় পেশাদার ফুটবল ম্যানেজার এবং একজন প্রাক্তন খেলোয়াড় যিনি ...

Portrait of a professional, showcasing contact details and role information.