
মহিলাদের আপত্তিকর ছবি বা ভিডিও তোলা হচ্ছে ট্রায়াল রুমে লুকিয়ে রাখা গোপন ক্যামেরায় কখন তার টেরও পাওয়া যায় না! অনেকবার ট্রায়াল রুমে লুকিয়ে রাখা ক্যামেরায় ভিডিওর ঘটনা প্রকাশ্যে এসেছে।
কিন্তু কি করে বুঝবেন ট্রায়াল রুমে কোনও ক্যামেরা লুকিয়ে রাখা হয়েছে? আসুন জেনে নেই ট্রায়াল রুমের গোপন ক্যামেরার হদিস পাওয়ার উপায়।
ট্রায়াল রুমে বা বাথরুমে ঢোকার পর প্রথমে দেয়ালে লাগানো কাঁচ ভাল করে পরীক্ষা করে নিতে হবে। কাঁচের ওপর একটি আঙুল রেখে দেখুন। যদি দেখতে পান কাঁচের ওপর রাখা আঙুল আর আয়নায় দেখতে পাওয়া আঙুলের প্রতিফলনের মধ্যে সামান্য দূরত্ব রয়েছে, তাহলে বুঝবেন সব ঠিক আছে।
কিন্তু যদি দেখতে পান আয়নার ওপর রাখা আঙুল আর তার প্রতিফলনের মধ্যে কোনও দূরত্ব না থাকে, তাহলে বুঝতে হবে এক্ষেত্রে কোনও কারসাজি নিশ্চয়ই আছে! কেউ হয়তো আয়নার পিছনে ক্যামেরা লুকিয়ে রেখেছে!
ট্রায়াল রুমে ঢুকে প্রথমে সমস্ত লাইট বন্ধ করে দিয়ে চারিদিকে তাকিয়ে দেখুন। যদি ঘরের মধ্যে কোথাও লাল বা সবুজ আলোর বিন্দু দেখা যায়, তাহলে বুঝবেন যে সেখানে ক্যামেরা লুকিয়ে রাখা হয়েছে।
আজকাল বাজারে এমন অনেক ক্যামেরা পাওয়া যায় যা হ্যাঙ্গার, বোতাম, চশমা, কলম, হুক, জুতো, বেল্টের মধ্যে অনায়াসে লুকিয়ে রাখা যায়। অার এগুলো সহসাই চোখেও পড়ে না। তাই ট্রায়ালরুমে ঢুকে ভাল করে চারপাশের জিনিসগুলি খতিয়ে দেখে নিন। অনাবশ্যক কোনও জিনিসপত্র সেখানে থাকলে শতর্ক থাকুন।
আজকাল বাজারে এমন স্মার্টফোন বা ক্যামেরা পাওয়া যাচ্ছে যা অ্যাক্টিভিটি ট্র্যাক করে আপনা থেকেই অন হয়ে যায়। কিন্তু এই ফোন বা ডিভাইসটি অন হওয়ার সময়ও একটি আওয়াজ শোনা যায়। অনেকসময় কোনও আওয়াজ না হয়ে ভাইব্রেশনও হতে পারে। খেয়াল রাখুন এবং সতর্ক থাকুন।
সূত্র:somoynews.tv;ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.