
পাকিস্তান সফরের সূচি চূড়ান্ত। আজ-কালকের মধ্যেই টি-২০ দলও ঘোষণা করে দেবে বিসিবি। এমন সময় দলের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম জানিয়ে দিয়েছেন তিনি পাকিস্তান সফরে যাবেন না। মুশফিক অবশ্য আগে থেকেই এমন আভাস দিয়ে আসছিলেন। এবার তিনি সিদ্ধান্তটি ফোন করে জানিয়ে দিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুকে।
কিন্তু কি কারণে পাকিস্তানে যেতে চান না, তা এতদিন খোলাসা করেননি মুশি। স্বাভাবিকভাবেই ধারণা জম্মেছিলো, নিরাপত্তার ঝুঁকিই এর পেছনের কারণ। তবে আজ জানা গেলে অন্য কথা। ব্যক্তিগত কারণে পাকিস্তান সফরে যাবেন না মুশফিকুর রহিম। তার বাবা মাহবুব হামিদ সংবাদমাধ্যমকে জানান, ভারত সফরেই মুশফিক তাকে জানিয়েছিলেন বিপিএলের পরই তিনি কিছুদিন বিশ্রামে থাকবেন। সে হিসেবেই মুশফিকের চাচাতো বোন জৌসিকা হামিদের বিয়ের তারিখ নির্ধারণ করা হয়। মূলত ২৪ জানুয়ারি চাচাতো বোনের বিয়েতে উপস্থিত থাকতেই পাকিস্তান সফরে যেতে চান না মুশফিক।
বোনের বিয়ের দিনই প্রথম টি-২০তে মুখোমখি হবে পাকিস্তান এবং বাংলাদেশ। জানা গেছে, ২২ জানুয়ারি দেশ ত্যাগ করবে টাইগাররা।
পাকিস্তান সফরের সূচি দেখে নিন
পাকিস্তান সফরে যেখানে বাংলাদেশের বিদেশি হেড কোচ ডোমিঙ্গোও যেতে রাজী আছেন। মুশফিক কেন পাকিস্তানে যেতে আগ্রহী নয়, এ ব্যাপারে জানতে চাইলে তার বাবা মাহবুব হামিদ জানান, বাংলাদেশ যখন ভারত সফর করেছিলও তখনই মুশফিক আমাকে জানিয়েছিলো বিপিএলের পর সে কিছুদিন বিশ্রাম নিতে চায়। সে মোতাবেক তার চাচা মুকছেদ হামিদের মেয়ের বিয়ে ঠিক করা হয় ১০ জানুয়ারি। পরে সেই তারিখ পিছিয়ে করা হয় ১৭ জানুয়ারি। কিন্তু মুশফিকের খুলনা টাইগার্স বিপিএলের ফাইনালে উঠায় বিয়ের তারিখ আরেক ধাপ পিছিয়ে নির্ধারণ করা হয় ২৪ জানুয়ারি।
তবে যদি বোনের বিয়েই আসল কারণ হয় তাহলে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে হয়তো দেখা যেতে পারে মিস্টার ডিপেন্ডেবলকে।
সূত্র: somoynews.tv – ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.