সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / রামুর বিজন বাফুফের নির্বাহী সদস্য নির্বাচিত : বিভিন্ন মহলের অভিনন্দন

রামুর বিজন বাফুফের নির্বাহী সদস্য নির্বাচিত : বিভিন্ন মহলের অভিনন্দন

কামাল শিশির; রামু :

কক্সবাজারের রামু উপজেলার বাসিন্দা বিজন বড়ুয়া বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন। শনিবার ৩ অক্টোবর ঢাকাস্থ হোটেল সেনারগাঁর অনুষ্ঠিত বাফুফে’র নির্বাচনে কক্সবাজারবাসীর গর্বের ধন সাবেক কৃতি ফুটবলার বিজন বড়ুয়া লাভ করেন।

বিজন বড়ুয়া বাফুফে’র তৃতীয়বারের মতো নির্বাহী সদস্য নির্বাচিত হলেন। কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য জাহেদ উল্লাহ জাহেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজন বড়ুয়া (৪৯) রামু’র ফতেখাঁরকুল ইউনিয়নের হাইটুপী গ্রামের মহেন্দ্র বড়ুয়া ও আলোকময়ী বড়ুয়ার সন্তান। তিনি জাতীয় ফুটবল দলের গোলরক্ষক, ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের গোলরক্ষক, কক্সবাজার জেলা ফুটবল দলের অধিনায়ক, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি, জেলা ফুটবল এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি ছিলেন। জাতীয় যুব ফুটবল দলের প্রতিনিধি হয়ে বিজন বড়ুয়া বিশ্বের বিভিন্ন দেশ সফর করেছেন।

তাহার এ বিজয়ে সাংবাদিক কামাল শিশির, মাসেদুল হক আরমান, কফিল উদ্দিন জীবন, আবু বকর ছিদ্দিক, রাজনৈতিক নেতা মাষ্টার নুরুল আমিন, মোঃ ইউনুছ, মনিরুল ইসলাম মনির, ডাক্তার সজল শর্মা প্রমুখ।

Share

Leave a Reply

x

Check Also

Alberto Gilardino; Sports-Football; Day; Birthday; July 5th; On this day in history; www.coxview.net; আলবের্তো জিলার্দিনো; https://coxview.net/alberto-gilardino-sports-football-day-birthday-july-5th-on-this-day-in-history-www-coxview-net-%e0%a6%86%e0%a6%b2%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8b-%e0%a6%9c%e0%a6%bf/

৫ জুলাই; ইতিহাসের এইদিনে

আলবের্তো জিলার্দিনো। একজন ইটালীয় ফুটবলার। একজন ইতালীয় পেশাদার ফুটবল ম্যানেজার এবং একজন প্রাক্তন খেলোয়াড় যিনি ...

Portrait of a professional, showcasing contact details and role information.