সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / জয়ে শুরু ফ্রান্সের

জয়ে শুরু ফ্রান্সের

চার মিনিটের ব্যবধানে দুই পেনাল্টি। নাটকীয় মোড় নেয় ম্যাচে। তবে পুরো ম্যাচে দাপটের ফল নিয়েই ম্যাচ শেষ করেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১ -২ গোলের জয় দিয়ে বিশ্বকাপ শুরু হলো ফ্রান্সের।

কাজান এরিনায় ফ্রান্স-অস্ট্রেলিয়া ম্যাচের প্রথমার্ধ কাটে গোলশূন্যভাবে। ফরাসিরা দাপট দেখিয়ে খেললেও গোলমুখ খুলতে পারেননি অ্যান্তোনিও গ্রিজম্যান, কিলিয়ান এমবাপেরা।

ম্যাচে দাপট দেখিয়ে খেলা ফ্রান্স সবদিক থেকেই ছিলো এগিয়ে। বলের নিয়ন্ত্রণ এবং অন টার্গেট শ্যুটে স্পষ্ট এগিয়ে ছিলো ফরাসিরা। অস্ট্রেলিয়া বেশ কিছু ভালো আক্রমণ করলেও গোলের দেখা পায়নি সেগুলো থেকে।

৫৮ মিনিটে অস্ট্রেলিয়ার বক্সে ফাউলের শিকার হন অ্যান্তনিও গ্রিজম্যান। পেনাল্টিতে গোল করতে কোন ভুল হয়নি গ্রিজম্যানের। চার মিনিট পরেই স্যামুয়েল উমতিতির হ্যান্ডবলের সুবাদে পেনাল্টি পায় অস্ট্রেলিয়া। জেডিনেকের গোলে সমতায় ফেরে অস্ট্রেলিয়া।

নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে দারুণ গোলে এগিয়ে যায় ফ্যান্স। শেষ দিকে আরও কিছু ভালো আক্রমণ করলেও আর গোলের দেখা পায়নি কেউই।

সূত্র:somoynews.tv;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

Alberto Gilardino; Sports-Football; Day; Birthday; July 5th; On this day in history; www.coxview.net; আলবের্তো জিলার্দিনো; https://coxview.net/alberto-gilardino-sports-football-day-birthday-july-5th-on-this-day-in-history-www-coxview-net-%e0%a6%86%e0%a6%b2%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8b-%e0%a6%9c%e0%a6%bf/

৫ জুলাই; ইতিহাসের এইদিনে

আলবের্তো জিলার্দিনো। একজন ইটালীয় ফুটবলার। একজন ইতালীয় পেশাদার ফুটবল ম্যানেজার এবং একজন প্রাক্তন খেলোয়াড় যিনি ...

Portrait of a professional, showcasing contact details and role information.